সাতক্ষীরার কলারোয়া থানায় কর্মরত উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম (৪০) পুকুরে গোসল করতে নেমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি মেহেরপুর জেলার গাঙনী উপজেলার গোপাল নগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। গত দেড় মাস আগে কুষ্টিয়ার খোকসা থানা থেকে কলারোয়া থানায় যোগদান করেছেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান, গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে তিনি কলারোয়া থানা কম্পাউন্ডে অবস্থিত পুকুরে গোসল করতে নামার কিছু সময় পর তার খোঁজ না পাওয়ায় কয়েকজন পুলিশ সদস্য পুকুরে নেমে খুঁজে ব্যর্থ হয়। এরপর কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে তার লাশ উদ্ধার করে। তিনি জানান, সাতক্ষীরা পুলিশ লাইনে তার নামাজে জানাজা শেষে নিজ গ্রামে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: শফিকুল ইসলাম জানান তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
কলারোয়ায় পুকুরে গোসল করতে নেমে পুলিশ কর্মকর্তার মৃত্যু
সাতক্ষীরার কলারোয়া থানায় কর্মরত উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম (৪০) পুকুরে গোসল করতে নেমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি মেহেরপুর জেলার গাঙনী উপজেলার...



