কুড়িগ্রামে জলিল বিড়ির কারখানার শ্রমিক ও অনার্সের ছাত্র মাঈদুল ইসলাম বাপ্পিকে কুপিয়ে হত্যাকারী খোকন ইসলামকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের রিভারভিউ মোড় এলাকায় সড়কে লাশ রেখে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক অবরোধ করে রাখেন তারা।
শহরের জলিল বিড়ি কারখানায় গত সোমবার বিকেলে তুচ্ছ ঘটনকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে মাঈদুল ইসলাম বাপ্পিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় খোকন। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহত মাঈদুল ইসলাম পৌরশহরের মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে এবং মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো: শাহরিয়ার জানান, আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কুড়িগ্রামে হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ
কুড়িগ্রামে জলিল বিড়ির কারখানার শ্রমিক ও অনার্সের ছাত্র মাঈদুল ইসলাম বাপ্পিকে কুপিয়ে হত্যাকারী খোকন ইসলামকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ ও সড়ক...



