পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌর শহরে ট্রাকের ধাক্কায় ফল ব্যবসায়ী মোঃ বাদশা মিয়া আকন (৬৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত বাদশা মিয়া উপজেলার পাচশতকুড়া গ্রামের মৃত আব্দুল কাদের আকনের ছেলে। তিনি পৌর শহরের ৬নং ওয়ার্ড নিউমার্কেট ২২ ভিটিতে বসবাস করতেন।
জানা যায়, মঙ্গলবার সকালে পৌর শহরের সদর রোডে (৩ মাথায়) রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ধাক্কা বাদশা মিয়াকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকেলে অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যার পর ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকালে বাদশা মিয়াকে নিজ বাড়িতে দাফন করা হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম জানান, নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



