বরগুনার তালতলী উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ নৌকা সমর্থককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২০১৬-এর-৩১-ধারা লঙ্ঘনের দায়ে এই শাস্তি দেয়া হয়।
বৃহস্পতিবার রাতে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাদিক তানভীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ৩ নৌকা সমর্থক হলেন নিশান বাড়িয়া ইউনিয়নের তেতুল বাড়িয়া গ্রামের মো: আলতাফ হোসেন হাওলাদারের ছেলে মো: আবু জাফর হাওলাদার (২৪), মো: ইউনুস মিয়ার ছেলে মো: হাসান মিয়া (২৪) ও একই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মো: বাদশা মিয়ার ছেলে মো: রাব্বী মিয়া (২৪)।
অপরদিকে শুক্রবার সকালে সাংবাদিকদের কাছে নিশানবাড়িয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো: কামরুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ করেছেন একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী মো: দুলাল ফরাজী।



