জামালপুরের মেলান্দহে গাছ চাপায় সেলুন কর্মচারী নিরঞ্জন দাসের (৩৫) মৃত্যু হয়েছে। নিরঞ্জন দাস আদ্রা ইউনিয়নের পূর্ব গুজামানিকা গ্রামের নরেশ চন্দ্র দাসের ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে কুঠের বাজারস্থ আদ্রা ইউনিয়ন পরিষদের পাশেই এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ঝড়বৃষ্টি ছাড়াই হঠাৎ পুরনো কৃষ্ণচূড়া গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। ঘরের ভেতর থাকা নিরঞ্জন দাস গাছের নিচে চাপা পড়ে যায়।



