তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন বলেছেন, দ্বীনি শিক্ষার আলো নারীদের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে তা’মীরুল মিল্লাত বালিকা শাখা প্রতিষ্ঠিত হয়েছে। নৈতিক মানসম্পন্ন একটি উন্নত জাতি গঠনে নারী শিক্ষার বিকল্প নেই। একদল দ্বীনদার আদর্শবান মায়ের পক্ষেই একটি উন্নত জাতি উপহার দেয়া সম্ভব। মা যতটা নীতিবান ও যোগ্যতাসম্পন্ন হয়ে গড়ে উঠবেন, জাতি ততটা উন্নত হবে।
গতকাল শুক্রবার সকাল ৮টায় টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অডিটোরিয়ামে বালিকা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা সফিকুল্লাহ আল মাদানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমান ও সঞ্চালনায় ছিলেন মাওলানা মো: নূরুল হক। বালিকা শাখার শিক্ষিকা সমন্বয়কারী সুমাইয়া ইয়াসমিনের তত্ত্বাবধানে সব শিক্ষিকা ও ছাত্রী অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা যাইনুল আবেদীন আরো বলেন, সহপাঠ্যক্রমের অংশ হিসেবে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশে পথ নির্দেশনা আসে। এ ক্ষেত্রে আমাদের মেয়েরা যেন পিছিয়ে না থাকে সে লক্ষ্য পূরণে তা’মীরুল মিল্লাত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা সফিকুল্লাহ আল মাদানী বলেন, ইসলামী শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে নারীরা এগিয়ে এলেই তাদের সন্তানরা কুশিক্ষা ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা পাবে। শেষে প্রধান অতিথি কৃতী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।
দ্বীনদার মায়েদের পক্ষেই উন্নত জাতি উপহার দেয়া সম্ভব : অধ্যক্ষ যাইনুল আবেদীন
তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন বলেছেন, দ্বীনি শিক্ষার আলো নারীদের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে তা’মীরুল মিল্লাত বালিকা শাখা প্রতিষ্ঠিত হয়েছে। নৈতিক...



