বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে- অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ।

শনিবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ লুৎফর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম বদর, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শরীফ আশরাফ আলী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।