কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রৌমারী ইসলামিয়া হাফেজিয়া মাদরাসাছাত্র হাবিবুর রহমানকে (১৫) গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই হাফেজিয়া মাদরাসার সামনে থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক।
হাবিবুর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী ক্যাম্পপাড়ার তারা মিয়ার ছেলে।
এ ঘটনায় মাদরাসার সভাপতি শহিদুজ্জামান চৌধুরী রৌমারী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, মাসখানেক আগে ওই ছাত্র জামালপুরের একটি মাদরাসা থেকে এখানে এসেছে বলে জেনেছি। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।
রৌমারীতে মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রৌমারী ইসলামিয়া হাফেজিয়া মাদরাসাছাত্র হাবিবুর রহমানকে (১৫) গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই হাফেজিয়া মাদরাসার...



