নয়া দিগন্তের বরগুনার বামনা উপজেলা সংবাদদাতা জহিরুল আলম রুমির শাশুড়ি ও বামনার বিশিষ্ট সমাজসেবক মো: জয়নাল আবেদীন ভেন্ডারের স্ত্রী মোসা: মাহমুদা আবেদীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার নামাজে জানাজা শেষে বামনার পশ্চিম সফিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত শুক্রবার রাতে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো (৫৭) বছর।
তিনি স্বামী এবং দুই মেয়ে রেখে গেছেন। মরহুমার রূহের মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সুভাষ চন্দ্র হাওলাদার, বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা প্রমুখ আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।



