দুই বছর করোনাকালীন স্থবিরতা কাটিয়ে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় গতকাল শনিবার শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা বসে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের শ্রেষ্ঠ এ প্রতিষ্ঠানে নবীন বরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে প্রাণের উচ্ছ্বাস লক্ষ করা গেছে। এ দিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দীর্ঘ দিন পর মাদরাসা মিলনায়তন শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। এ মাদরাসায় আলিম শ্রেণীতে (প্রথম বর্ষ) ভর্তি হওয়া দেড় সহস্রাধিক শিক্ষার্থী এ নবীন বরণ অনুষ্ঠানে অংশ নেয়।
মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পুঁথিগত কয়েকটা বই পড়লেই এলেম হবে না, গভীর জ্ঞানের অধিকারী হতে হবে। দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে হবে। ওয়ারেসাতুল আম্বিয়া হিসেবে এমন এক দল লোক দরকার যাদের অন্তর হবে স্বচ্ছ। যেই অন্তরে কোনো লোভ-লালসা-হিংসা, শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা থাকবে না। আর্টিফিশিয়াল কিছু থাকবে না, লোক দেখানো কিছু থাকবে না, মানুষকে খুশি করার কিছু থাকবে না, যা থাকবে সব আল্লাহকে খুশি করার জন্য। অন্তর থাকবে শুধু ঈমানের নূরে আলোকিত। তা’মীরুল মিল্লাত মাদরাসা সেই লক্ষ্যে প্রতিষ্ঠা হয়েছিল।
শিক্ষার্থীদের অন্তর হতে হবে শুধু ঈমানের নূরে আলোকিত : অধ্যক্ষ যাইনুল আবেদীন
দুই বছর করোনাকালীন স্থবিরতা কাটিয়ে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় গতকাল শনিবার শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা বসে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের শ্রেষ্ঠ এ প্রতিষ্ঠানে নবীন বরণকে কেন্দ্র...



