চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা নিজ ফেসবুক থেকে প্রথম লাইভ করা অলিউর রহমানকে ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও খুঁজে পাওয়া য়ায়নি।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগলে ক্র্যান হেলপার অলিউর তার নিজের মোবাইলে তা ধারন করে ফেসবুক আইডি থেকে লাইভ করছিলেন। লাইভের এক পর্যায়ে হঠাৎ ভয়বহ বিস্ফোরণ হলে তার লাইভটি বন্ধ হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, আগুনে তার লাশ পুড়ে ছাই হয়ে গেছে।
নিখোঁজ অলিউর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের আশিক মিয়ার ছেলে। তিনি সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ক্র্যানের হেলপারের কাজ করতেন।
অলিউর রহমানের সহকর্মী রুয়েল বলেন, আমরা এই সময়টাতে খাবারের জন্য ডিপো থেকে
চলে আসি। কিন্তু অলিউর সেখানে থেকে যায়।
মুঠোফোনে রুয়েলের সঙ্গে যখন কথা বলছিলেন তখনো বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছিল। রুয়েল
বর্ণনা দিয়ে বলেন, খুবই ভয়াবহ অবস্থা। ডিপোর ভেতরে থাকা কেউ বেঁচে থাকার কথা নয়। আর অলিউর বেঁচে থাকলে আমার কাছেই আসত। কারণ আমরা একসঙ্গে কাজ করি। এক জায়গায়তেই থাকি।
তিনি আরো বলেন, যখন বিস্ফোরণ ঘটে তখন মূলত রাতের খাবারের সময় ছিল। নয়তো আরো
অনেক লোক মারা যেতেন।



