বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম জাতীয় মূকাভিনয় (মাইম) উৎসব। এতে দেশের ১২টি মাইম দল অংশ নেন।
শনিবার রাত ৮টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া এ উৎসব চলে মধ্যরাত পর্যন্ত।
উৎসবের উদ্বোধন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
উৎসবে অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রঙ্গন মাইম অ্যাকাডেমি, ঢাকার দ্যা মামার’স, মিরর মাইম থিয়েটার, ইনস্টিটিউট অব মাইম মুভমেন্ট, মনন মাইম থিয়েটার, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, নাট্যতরী, ব্ল্যাকফ্লেইম থিয়েটার, নারায়ণগঞ্জের মাইম ফেইস, চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট, কক্সবাজারের কক্সবাজার মাইম সোসাইটি, কিশোরগঞ্জের জলছবি মাইম থিয়েটার ও মানবাধিকার নাট্য পরিষদ।



