কুষ্টিয়ার মিরপুরে উপজেলায় ফিরোজ (২৫) নামে এক ছাত্রকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নারায়ণপুর দহকোলা গ্রামের মৃত আকছার মোল্লার ছেলে ইন্তাদুল হক ও একই এলাকার মোঃ জালেম ওরফে জালু মোল্লার ছেলে রুহুল আমীন।
আদালত সূত্রে জানা যায়, তাদের দুই জনকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একইসাথে তাদের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।



