গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন অন্যতম একজন প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা।

সোমবার রাত সাড়ে ৯টায় প্রার্থীর শহরের উদয়ন রোডস্থ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

সেইসাথে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দেয়ার কথাও উল্লেখ করেন।

এ সময় তিনি তার কর্মি-সমর্থকদের মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে ভোট দেয়ার এবং তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে পপা রায় বলেন, তিনি প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিবের পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।