বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ছগির হাওলাদার (৩০) নামের এক ডকশ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।
মোঃ ছগির বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে।
চেয়ারম্যান মতিউর রহমান রাজা বলেন, ছগির ও তার বাবা ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের বড় পোটকাখালি এলাকায় জাহাজ তৈরি ও মেরামতের (ডক) বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।



