গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অন্যতম প্রার্থী মৃণাল কান্তি রায় চৌধুরী পপা। গত সোমবার রাত সাড়ে ৯টায় শহরে প্রার্থীর উদয়ন রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি তার কর্মী-সমর্থকদের মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে ভোট দেয়ার এবং তার পক্ষে কাজ করার আহ্বান জানান।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে মৃণাল বলেন, তিনি প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিবের পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



