নওগাঁয় মাদক মামলায় দুই যুবকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় দেন। আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুরের মোল্লাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে জুয়েল রানা (২১) ও একই গ্রামের আমির হোসেনের ছেলে বাবু (২০)।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৯ আগস্ট মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে ইয়ার ফিল্টারের ভেতরে অভিনব কায়দায় ২২৫ গ্রাম হেরোইন নিয়ে বিক্রির উদ্দেশ্যে নওগাঁর দিকে আসছিলেন তারা। পথে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছীর জালুয়াপাড়ায় নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টহল দল তাদের থামানোর সঙ্কেত দিলে মোটরসাইকেল রেখে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মোটরসাইকেলের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়।
মাদক মামলায় নওগাঁয় ২ যুবকের যাবজ্জীবন
নওগাঁয় মাদক মামলায় দুই যুবকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের সশ্রম...



