বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনই ইসলামী চেনতাবিরোধী। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে ইসলাম চেতনাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। দেশ থেকে ইসলামী চেতনা ও নাম নিশানা মুছে ফেলা হচ্ছে। তিনি বলেন, শুধু আবেগে শ্লোগান দিলেই চলবে না। গভীর পড়ালেখা করতে হবে। ইসলামী চেতনাবোধ জাগ্রত করতে হবে। বুকে ইসলামী চেতনা সঞ্চয় করে মাঠে নামতে হবে।

বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টঙ্গী আউচপাড়া কলেজ রোডে দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব মো: সোহরাব উদ্দিন বলেন, দেশ পরিচালনায় অবৈধ সরকারের কৃতিত্বের কিছু নেই। জনগণের কাছে তাদের জবাবদিহিতা না থাকায় ব্যর্থতার গ্লানিতেও তাদের কিছু যায় আসে না। তবে অবৈধ এই সরকারের পরিণতি হবে শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ।

গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম শুকুরের সভাপতিত্বে ও শাহ নাসির উদ্দিন নাসুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির রাজু, সরকার জাবেদ আহমেদ সুমন, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের আহ্বায়ক এজিএস সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, সাইফুল ইসলাম টুটুল, তাজুল ইসলাম বেপারী, মুজিবুল হক দুলাল, যুবদল নেতা রফিকুল ইসলাম রিপন, আমজাদ হোসেন জুনা, ছাত্রদল নেতা শেখ মোঃ সুমন, যুবদল নেতা রমজান হোসেন বিল্লাল, সেলিম কাজল, ওমর ফারুক, সাদিকুর রহমান ভাসানী, ইঞ্জিনিয়ার জমশেদ আলী, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, হাবিবুর রহমান আজাদ, রাতুল ভূঁইয়া, রেদওয়ানুর রহমান প্রত্যয় বেপারী, রিফাত রশিদ, জাকির হোসেন, শুভ মিয়াজী, তানশির আহমেদ, তাশিক সরকার, জাকারিয়া রিসাল, রাবেয়া বেগম প্রমুখ।