দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা উচ্চবিদ্যালয়ের পাঁচটি পদে নিয়োগ পরীক্ষার ফলাফল শিট গায়েবের ঘটনা ঘটেছে। ফলে নিয়োগ পরীক্ষার ফলাফল সংক্রান্ত কোনো তথ্যই প্রার্থীদের দিতে পারছেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।
জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সভাপতিকে বারবার ফোন করা হলেও তারা ফোন ধরছেন না। তবে শিক্ষা অধিদফতরের প্রতিনিধি আব্দুল খালেক বলছেন, ৫নং পুটিমারা ইউনিয়নের হাবিবুর রহমান রিপন নামে একজন আওয়ামী লীগ নেতার কাছে ফলাফল শিট রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার নবাবগঞ্জের মতিহারা উচ্চবিদ্যালয়ের নিয়োগ বোর্ডটি বসানো হয় বিরামপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। নিয়োগের আগেই ৭০ লাখ টাকার নিয়োগবাণিজ্যের অভিযোগ এনে পাতানো নিয়োগ বোর্ড স্থগিত চেয়ে জেলা শিক্ষা অফিসার করেছিলেন প্রার্থীরা।