নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার তিনি ৮৬ কোটি ৯১ লাখ ২১ হাজার ৫০৪ টাকার বাজেট ঘোষণা করেন। এতে রাজস্ব আয় ২৯ কোটি ৯১ লাখ ২১ হাজার ৫০৪ টাকা এবং রাজস্ব ব্যয় ২৬ কোটি ৬ লাখ ২০ হাজার ২৮ টাকা প্রস্তাব করা হয়েছে।



