বরগুনায় এনামুল হক নামে এক মাদরাসা শিক্ষককে ফাঁসাতে ধর্ষণের মামলা করেন তানিয়া আক্তার নামে এক তরুণী। মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হওয়ায় আদালত এনামুল হককে এ মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। পরে হয়রানির প্রতিকার দাবি করে তানিয়ার বিরুদ্ধে মামলা করেন মাদরাসা শিক্ষক এনামুল। জানা যায়, বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের এনামুল হক একই ইউনিয়নের তানিয়া আক্তারের পৈতৃক জমি কবলাসূত্রে ভোগ করেন। কিন্তু তানিয়ার পরিবার জমি সঠিকভাবে বুঝিয়ে না দেয়ায় বরগুনা আদালতে বণ্টন মামলা করেন শিক্ষক এনামুল হকের পরিবার। তবে মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত হওয়ায় আদালত ওই মামলা থেকে এনামুলকে অব্যাহতি দেন।