বরগুনার আমতলীতে পরিবার-পরিকল্পনা কার্যালয়ে শুক্রবার গভীর রাতে এক রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে অবস্থিত আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে গভীর রাতে এ চুরি হয়। চোরের একটি দল অফিসের কলাপসিপল গেটের তালা ভেঙে অফিসে রক্ষিত তিনটি কম্পিউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, একটি গ্যাস সিলিন্ডার ও আলমারিতে রাখা এক লাখ উনিশ হাজার টাকা নিয়ে গেছে।