কক্সবাজার সদরের ঝিলংজার চিহ্নিত প্রতারক ও ভূমিদস্যু পলাতক আসামি ছলিম উল্লাহ ওরফে নাগু অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। শুক্রবার লিংকরোড বাস স্টেশন থেকে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক নাগুকে গ্রেফতার করে। নাগু বিগত ১৯৯৫-৯৬ সালে সরকারি অর্থ আত্মসাৎ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। ধৃত নাগু ঝিলংজার মুহুরি পাড়ার মৃত আবুল খায়েরের ছেলে।
এদিকে ধৃত প্রতারক নাগু আটক হওয়ার পর বেরিয়ে আসছে তার অভিনব প্রতারণার চাঞ্চল্যকর তথ্য। সে প্রতারণার মাধ্যমে দিনকে রাত করত। এ রকম একটি প্রতারণার শিকার হয়েছেন খোদ ঝিলংজা ইউ চেয়ারম্যান, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার।
অভিযোগ রয়েছে, ধৃত প্রতারক ছলিম উল্লাহ নাগু মুহুরিপাড়ার মাস্টার মঈনুল ইসলাম গংয়ের বিরুদ্ধে প্রতারণার আশ্রয় নিয়ে ভূমি অধিগ্রহণ অফিসে মিথ্যা তথ্য দিয়ে রেল লাইনের প্রায় ১২ কোটি টাকা আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
এদিকে চিহ্নিত ভূমিদস্যু ও প্রতারক ছলিম উল্লাহ নাগু গ্রেফতারের ঘটনায় স্থানীয় জনমনে স্বস্তি বিরাজ করছে।