বিএনপির কেন্দ্রীয় নেতা সবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, জ্ঞানার্জন ছাড়া আন্দোলন-সংগ্রামে কখনো সফল হওয়া যায় না। এ কারণে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেয়া হচ্ছে। তিনি বলেন, একটা পদ্মা সেতু না হলে জাতির কিছু যায়-আসে না। কিন্তু শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেলে জাতির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বাসন থানা বিএনপি আয়োজিত স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শনিবার অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি মো: বশির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক মো: সালাহ উদ্দিন সরকার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব মো: সোহরাব উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য দেনÑ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: শওকত হোসেন সরকার, জি এস আনোয়ারুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: সুরুজ আহমেদ, মো: জয়নাল আবেদীন তালুকদার, মো: হুমায়ুন কবির রাজু, মহানগর শ্রমিকদল আহ্বায়ক মো: ফয়সাল সরকার।
সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেয়া হচ্ছে : হাসান সরকার
বিএনপির কেন্দ্রীয় নেতা সবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, জ্ঞানার্জন ছাড়া আন্দোলন-সংগ্রামে কখনো সফল হওয়া যায় না। এ কারণে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এ দেশের...



