বরগুনা জেলার বেতাগী উপজেলার ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
রোববার রাত ৮টার দিকে বেতাগী উপজেলা নির্বাচন অফিসার কাজি সহীদুল ইসলাম জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের এক আদেশে এ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সুহৃদ সালেহীন ঘটনার সততা নিশ্চিত করে জানান, নির্বাচন স্থগিত করে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।



