বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সোমবার বিকেলে সোনাকাটা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহাদাৎ হোসেন জানান, সোমবার বিকেলে তালতলী সোনাকাটা ইউপি নির্বাচন স্থগিতের নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার অনুষ্ঠিতব্য চেয়ারম্যান পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।