বরগুনার তালতলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: আলমগীর মিয়াকে (আলম মুন্সি) ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের নৌকা প্রার্থী মিছিল ও শ্লোগান সহকারে নির্বাচনী প্রচারণা চালান। এরূপ অভিযোগে আদালত তাকে এ দণ্ডাদেশ দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬-এর (৩১) ১১ ও ২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তিনি আরো বলেন, যে প্রতিনিধিই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে তাকেই শাস্তির মুখোমুখি হতে হবে।



