বরগুনার বেতাগীতে নির্বাচন কমিশন সচিবলায়ের নিষেধাজ্ঞার কারণে ভোটের দু’দিন আগে কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন স্থগিত করা হয়েছে। গত রোববার রাত ৮টায় বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা (রিটার্নিং অফিসার) কাজী শহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে গণবিজ্ঞপ্তি জারি করেন ।
একটি সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সালাউদ্দিন সুমনের একের পর এক আচারণবিধি লঙ্ঘন ও স্বতন্ত্র প্রার্থীসহ সমর্থকদের ওপর একাধিকবার হামলার অভিযোগ ওঠে। এর পরিেেপ্রক্ষিতে নির্বাচনী পরিবেশ বিঘিœত হওয়ায় এ নির্বাচন স্থগিত করা হয়েছে বলে ধারণা করছেন এলাকার সংশ্লিষ্টমহল।



