নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৩৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে এই মামলাটি দায়ের করা হয়। এই মামলার এজাহার নামীয় ৪৯ জন এবং অজ্ঞাত আরো ৩০০ বিহারি নারী-পুরুষকে আসামি করা হয়। তবে নতুন এই মামলায় কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তম্ময় মণ্ডল বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহার নামীয় ৪৯ জন এবং অজ্ঞাত আরো ২০০/৩০০ বিহারি নারী-পুরুষকে আসামি করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে নিশ্চিত হয়ে যারা এ সংঘর্ষের ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে আসামি করা হয়েছে।
মামলায় অজ্ঞাত আসামিদের বিষয়ে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে অনেকের নাম ঠিকানা জানা যায়নি এবং অনেককে চিহ্নিত করা সম্ভবও হয়নি। তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার তথ্য প্রমাণ পেলে মামলায় সংযুক্ত করা হবে। তবে এ ঘটনায় কোনো সাধারণ মানুষ ও নিরীহ কাউকে জড়ানো হবে না। এখনো পর্যন্ত এ মামলায় কোনো আসামি গ্রেফতার করা হয়নি।