ভোলার চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারটিতেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নে হামিদুর রহমান টিপু, সৈয়দপুরে আবদুল মালেক মাস্টার, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে আক্তার হোসেন ও রমাগঞ্জ ইউনিয়নে গোলাম মোস্তফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় দৌলতখান উপজেলা রিটার্নিং অফিসার আবদুস সালাম খান ও লালমোহন উপজেলা রিটার্নিং অফিসার আমির খসরু গাজী এ তথ্য নিশ্চিত করেন।
যার মধ্যে হাজিপুর ইউনিয়নে নৌকার প্রার্থী হামিদুর রহমান পেয়েছেন এক হাজার ৬৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবী আবদুল্যাহ কিরন পাটোওয়ারি (আনারস) পেয়েছেন ৭৫০ ভোট।
সৈয়দপুর ইউনিয়নে আবদুল মালেক মাস্টার নৌকা প্রতীকে পেয়েছেন চার হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মোতালেব (চশমা) পেয়েছেন দুই হাজার ৬৯৩ ভোট।
লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নে নৌকার প্রার্থী গোলাম মোস্তফা পেয়েছেন আট হাজার ২৬৬ ভোট। তার নিকতটম প্রতিদ্বন্দ্বী মাওলানা ঈমাম উদ্দিন শামিম (হাতপাখা) পেয়েছেন এক হাজার ৫৩০ভোট। কালমা ইউনিয়নে আক্তার জোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ১৪ হহাজার ২২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বনন্দ্বি মাওলানা লোকমান হোসেন (হাতপাখা) পেয়েছেন ১৬২০ভোট।



