ঝিনাইদহের মহেশপুরে ডিজেল পানে মারদিয়া খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুরটির মারা যায়।
মারদিয়া খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের কৃষক মোখলেছুর রহমানের মেয়ে।
জানা গেছে, বুধবার দুপুরে দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল শিশু মারদিয়া। এসময় রান্নাঘরে প্রাচীরের উপর বোতলে থাকা ডিজেল পান করে। অসুস্থ হয়ে পড়লে মুখ থেকে ডিজেলের গন্ধ পায় পরিবারের সদস্যরা। পরে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: মারভীন অনিক চৌধুরী।



