দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে বৈশাখী বাড়া (১৫) নামের এক দশম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টি মুরাদপুর রমন পাড়ায় এই ঘটনা ঘটে।

বৈশাখী বাড়া শাল্টি মুরাদপুর রমন পাড়ার কার্তিক কুজুর মেয়ে। তিনি খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মাটির ঘরের চৌকির ওপরে ওই ছাত্রী শুয়েছিলেন।এ সময় তাকে সাপে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।