ঝিনাইদহের বাঘাডাঙ্গা গ্রামে পরিবারের অসাবধানতায় বোতলে থাকা ডিজেল পান করে মারদিয়া খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুরটির মৃত্যু হয়। মারদিয়া খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের কৃষক মোখলেছুর রহমানের মেয়ে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: মারভীন অনিক চৌধুরী বলেন, বিকেলে ৫ টার দিকে মারদিয়াকে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর রাত পৌনে ১২টার দিকে মারদিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে।
চুয়াডাঙ্গায় খেলার সময় ডিজেল পানে শিশুর মৃত্যু
ঝিনাইদহের বাঘাডাঙ্গা গ্রামে পরিবারের অসাবধানতায় বোতলে থাকা ডিজেল পান করে মারদিয়া খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর...



