চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে রহিম জোয়ার্দ্দার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ গ্রামের বাগান পাড়ার মাঠে এ ঘটনা ঘটে।
রহিম আলমডাঙ্গা উপজেলায় বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাগান পাড়ার মৃত খোকা জোয়ার্দ্দার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বাগান পাড়ার মাঠে ধান ক্ষেতে কাজ করছিলেন রহিম। বৃষ্টি নামলে অন্য কৃষক বাড়ি ফিরলেও তিনি কাজ করে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তার শরীলের বাম পাশ পুড়ে যায়। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বৃষ্টি থামলে অন্য কৃষকরা মাঠে গেলে রহিমকে দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদপুর গ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু খবর শুনতে পেয়েছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



