চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে রহিম জোয়ার্দ্দার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। রহিম জোয়ার্দ্দার হলেন আলমডাঙ্গা উপজেলায় বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাগান পাড়ার মৃত খোকা জোয়ার্দ্দার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

পরিবার সূত্রে জানা যায়, বাগান পাড়ার মাঠে ধান ক্ষেতে কাজ করছিলেন রহিম। বৃষ্টি নামলেও অন্য কৃষক বাড়ি ফিরলেও তিনি কাজ করে যাচ্ছিলেন। এই সময় বজ্রপাতে হওয়ায় তার শরীরের বাম পাশে পুড়ে ঘটনাস্থলে মারা যান। বৃষ্টি থামলে অন্য কৃষকরা মাঠে গেলে রহিমকে দগ্ধ অবস্থায় দেখতে পান। স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, ফরিদপুর গ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু খবর শুনতে পেয়েছে। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।