লক্ষ্মীপুরে চায়ের দোকানে লাগা আগুন নেভাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মো: আলম (২৩) নামে এক সিএনজি-অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত আলম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ইউছুফের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার দালাল বাজারে বাবলী সুপার মার্কেটের রাজু স্টোরে গত শুক্রবার রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।



