দেশের বন্যা পরিস্থিতি বিশেষ করে সিলেট-সুনামগঞ্জের অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। এ অবস্থায় জনগণকে রক্ষা করতে আল্লাহর দরবারে প্রার্থনার পাশাপাশি যার যতটুকু ক্ষমতা আছে তা নিয়ে দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। গত শুক্রবার বাদ মাগরিব দরবার শরীফে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।
নেছারাবাদী হুজুর বলেন, ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট এই বন্যা গত ৪২ বছরের ইতিহাসকেও হার মানিয়েছে। এই মুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জানমাল রক্ষার জন্য শারীরিক ও মানসিক সহায়তা দেয়া প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।
সভায় হজরত নেছারাবাদী হুজুরের একটি লিখিত ভাষণ পাঠ করা হয়। এতে নেছারাবাদ কমপ্লেক্সের নানামুখী কার্যক্রম, আন্তর্জাতিক পরিচিতি, সমস্যা ও সম্ভাবনা প্রভৃতি বিষয়ে গভীর ও তাৎপর্যপূর্ণ বর্ণনা উপস্থাপন করা হয়।
সভায় মহানবী হজরত মুহাম্মদ সা:-এর অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি এবং দেশ-জাতি-উম্মাহর কল্যাণ ও বন্যাকবলিতদের প্রতি রহমত নাজিলের মিনতি করে দোয়া মুনাজাত করা হয়।
বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান - নেছারাবাদী হুজুর
দেশের বন্যা পরিস্থিতি বিশেষ করে সিলেট-সুনামগঞ্জের অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। এ অবস্থায় জনগণকে রক্ষা করতে আল্লাহর দরবারে প্রার্থনার পাশাপাশি যার যতটুকু ক্ষমতা আছে তা...



