বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের মিম আবাসন নামক স্থানে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহীন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ।
এজহার সূত্রে জানা যায়, রোববার রাতে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মীম আবাসনের মোহাম্মদ শাহীনের বিরুদ্ধে তিন বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই শিশুর মা। এ সময় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি শাহীন একই উপজেলার মৃত লাল মিয়ার ছেলে এবং একই আবাসনের বাসিন্দা।
ভিকটিমের মা জানান, রোববার দুপুরে আমার তিন বছরের শিশু কন্যাকে নানা খাবারের লোভ দেখিয়ে আমার কাছ থেকে বখাটে শাহিন তার বাসায় নিয়ে যায়। ২০ মিনিট পর আমার মেয়েটি হাফুর দিয়ে বাসায় আসে এবং বলে মা শিশে ব্যথা পাই। দেখি ওর জামা ও প্যান্টে ময়লা। পরে স্থানীয়দের সহায়তায় থানায় নিয়ে আসি। সব আলামত থানায় জমা দেয়া হয়েছে।
পরে এ বিষয়ে বরগুনা সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা হওয়ার আধাঘণ্টা পরই পুলিশ আসামি শাহিনকে গ্রেফতার করেছে। আমি বরগুনা সদর ওসি স্যারকে ধন্যবাদ জানাই। মামলা হওয়ার আধাঘণ্টাার মাথাই প্রধান আসামি শাহিনকে গ্রেফতার করেছে। আমরা ওর সুষ্ঠু বিচার চাই, যাতে আর কোনো দিন এসব কাজ না করতে পারে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ বলেন, রোববার (১৯ জুন) রাতে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মীম আবাসনের মো: শাহীনের বিরুদ্ধে তিন বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ একটি মামলা করেন ওই শিশুর মা। তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করা হয়েছে ।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।