ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ^রোড যান চলাচলের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে অনন্য উদ্যোগ নিয়েছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। তাদের নিজস্ব অর্থায়নে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের বিভিন্ন অংশে টানা বৃষ্টিতে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ভরাট করে যান চলাচলের উপযোগী করা হয়েছে। এতে যানজটও অনেকাংশে নিরসন হয়েছে। ফলে চালকসহ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। খোঁজ নিয়ে জানা গছে, ব্রাহ্মণবাড়িয়ার বিশ^রোড এলাকায় সম্প্রতি টানা বৃষ্টিতে পানি জমাট হয়ে মহাসড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানজট সৃষ্টিসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। সোমবার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আনোয়ারসহ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা মহাসড়কের ২৫টি বড় বড় গর্ত ১০ ট্রাক ইটের সুরকি ও ইট দিয়ে ভরাট করেন। ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান,গুরুত্বপূর্ণ এই মহাসড়কে ছোট-বড় গর্তগুলো মারাত্মক পীড়া দিয়ে আসছিল। তাই হাইওয়ে থানা পুলিশ যানজট নিরসনসহ দুর্ঘটনা রোধে এ উদ্যোগ নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডকে ঝুঁকিমুক্ত করল হাইওয়ে পুলিশ
ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ^রোড যান চলাচলের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে অনন্য উদ্যোগ নিয়েছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। তাদের নিজস্ব অর্থায়নে গুরুত্বপূর্ণ এই...



