বরগুনা জেলার দুটি ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন। ইউনিয়ন দুটি হলো তালতলী উপজেলার সোনাকাটা ও বেতাগী উপজেলার কাজিরাবাদ।
বুধবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী বরগুনায় স্থগিত হওয়া দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আমরা একটি সুষ্ঠ ুও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবো ইনশা আল্লাহ।
উল্লেখ্য, ষষ্ঠ ধাপে গত ১৬ জুন কাজিরাবাদে ব্যালটের মাধ্যমে উপ-নির্বাচন ও সোনাকাটায় ইভিএমের মাধ্যমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।