রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে দুই কিশোরের ও বাঘাইছড়ি কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ভেসে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
রাঙ্গামাটিতে নিহতরা হলেন মাহিদুর রহমান মুহিত ও আহনাফ সাদিব ইনাম। তারা দু’জনই বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’ জনকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তিষা চাকমা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দু’জনই মারা যান।
অন্যদিকে বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যান সুকর চাকমা ও চিরজ্যোতি চাকমা নামে দুই যুবক। বুধবার নদীতে মাছ ধরতে গিয়ে পাহাড়ি ঢলের স্রোতে পানিতে দু’ জনেই তলিয়ে যায়। ঘটনার একদিন পর বৃহস্পতিবার সকালে রূপকারী বিজয় ঘাট এলাকায় সুখর চাকমা ও গোলাছড়ি এলাকায় চিরজ্যোতি চাকমার লাশ ভেসে উঠে। পরে স্থানীয়দরে সহায়তায় তাদরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



