জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপন দুই ভাইয়ের বিরোধের জেরে ফরিদপুরের সালথায় দুই দলের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি দোকান ও বসতঘর। উপজেলার গট্টি ইউনিয়নের মীরের গট্টি গ্রামে শুক্রবার সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।