গাইবান্ধায় বাসের চাপায় আশিকুর (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আশিকুর গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আহসান জানান, সকালে আশিকুর মোটরসাইকেলে তার বাড়ি থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। তিনি হাইওয়ে পুলিশ ফাঁড়িরসামনে পৌঁছালে রংপুর থেকে আসা একটি বাস পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এরপর তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



