টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার পক্ষ থেকে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের গাবসারা চরের বন্যার্তদের মাঝে রোববার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন ও টাঙ্গাইল জেলা মাদরাসা শিক্ষক পরিষদের প্রধান উপদেষ্টা আহসান হাবীব মাসুদ। আরো উপস্থিত ছিলেন, টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সহযোগী অধ্যাপক মাহাতাব উদ্দিন, মাদরাসার ছাত্র প্রতিনিধি মেজবাহুল হাসান, মো: মিনহাজ প্রমুখ।
ত্রাণসামগ্রী বিতরণকালে মাওলানা যাইনুল আবেদীন বলেন, তা’মীরুল মিল্লাত দুর্যোগকালীন সময়ে সবসময় গরিব-দুঃখীদের পাশে ছিল এবং সব সময় পাশে থাকবে। তিনি বানভাসি মানুষকে সব সময় মহান আল্লাহর ওপর ভরসা রাখতে বলেন। এ সময় প্রায় এক হাজার বানভাসি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।