মুন্সীগঞ্জের ই-পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তির যেন শেষ নেই। অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে দালালদের ওপরই শেষ ভরসা করতে হয়। একজন পাসপোর্ট দালাল জানান, ২০০ দালাল রয়েছে এই পাসপোর্ট অফিসে এবং তারা সবাই অফিসের স্টাফদের সাথে যোগসাজসে কাজ করে থাকে।
এডির মাধ্যমে কোনো পাসপোর্ট করা হয় না এখানে। পিয়ন, দারোয়ান থেকে শুরু করে প্রায় সবাই দালালদের সাথে জড়িত। দালালদের মাধ্যমেই সেবাগ্রহীতাদের পাসপোর্ট জমা দেয়া-নেয়ার কাজটি করতে হয়।
সোমবার দুপুরে সেবা নিতে আসা টঙ্গিবাড়ীর একজন জানান, পাসপোর্ট আবেদনের ডেলিভারি স্লিপ নিয়ে এডির কাছে যাই। তিনি বলেন, আপনার আবেদনটি অনলাইনেই নেই। গায়েব হয়ে গেছে। এর কারণ আবেদনটি দালালের মাধ্যমে জমা দেয়া হয়নি।
দালালরা বিভিন্ন সাঙ্কেতিক চিহ্ন ব্যবহার করে। এই সাঙ্কেতিক চিহ্নগুলো সম্পর্কে অফিসের দারোয়ান থেকে শুরু করে অফিসের সব কর্মকর্তাই ওয়াকিবহাল। ডেলিভারি স্লিপ বা আবেদনে ওই সাঙ্কেতিক চিহ্ন থাকলে কোনো সমস্যা নেই। ফাইল ছেড়ে দেবেন এবং পরবর্তী সময়ে রাতের বেলা এই ফাইলগুলোর হিসাব অনুযায়ী যার যার অংশের টাকা বুঝে নেবেন।
পাসপোর্টে নামের বানান ভুল, নামের আগে মোহাম্মদ, মো: মোহা: ইত্যাদি, বয়স সমস্যা, বয়স সংশোধন সমস্যা, জন্ম সন, নতুন জন্ম সন, এমআরপি পাসপোর্টের জন্ম সন আর নতুন ই-পাসপোর্টের জন্য আবেদনকৃত জন্ম সন এক না হওয়া, জাতীয় পরিচয়পত্রের সাথে নামের বানানে অমিল, ঠিকানা লেখায় কিছুটা গরমিল ইত্যাদি সমস্যাগুলো দালালরা সারিয়ে দেন। উল্লিখিত ভুলের সংশোধনের জন্য একশ্রেণীর অসাধু অফিসার একেকটি পাসপোর্ট থেকে হাতিয়ে নেন মোট অঙ্কের টাকা। টাকা না দিলে সংশোধন করা সম্ভব নয় মুন্সীগঞ্জের এই পাসপোর্ট অফিসে।
এসব দালাল চক্রের মাধ্যমে যদি সংশোধনের জন্য আবেদন করা হয় তাহলে খুব দ্রুতই পাসপোর্ট হাতে পাওয়া যাবে। সে ক্ষেত্রে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে। আর যদি কেউ নিজে নিজে করতে যান তা হলে চৌদ্দঘাটের পানি খাইয়ে ছাড়বেন অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা। দালাল চক্রের মাধ্যম ছাড়া আবেদন করা হলে আবেদনপত্রে ভুল না থাকলেও হাজারটা ভুল ধরিয়ে দেবেন তারা।
মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাজমুল ইসলাম জানান, দালালদের মাধ্যমে ফাইল জমা দেয় না কেউ। তবে অফিসের স্টাফরা যদি সেবাগ্রহীতার সাথে কোনো অন্যায় করে থাকেন তা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মুন্সীগঞ্জে ই-পাসপোর্ট করতে দালালই ভরসা!
মুন্সীগঞ্জের ই-পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তির যেন শেষ নেই। অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে দালালদের ওপরই শেষ ভরসা করতে হয়। একজন পাসপোর্ট দালাল...



