গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক সোহাগ মোল্লা (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, গোপালগঞ্জের পাটগাতি থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে যায় ও সোহাগ গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



