ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামাল হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, এ নিয়ে তার দু‘বার করোনা পজেটিভ এসেছে। বর্তমানে তিনি ঝালকাঠির বাসায় আইসোলেশনে আছেন।
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামাল হোসেন গত বছর করোনায় আক্রান্ত হন। তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল। সম্প্রতি তিনি জ্বরে আক্রান্ত হলে ঝালকাঠি সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষায় এবারও তার করোনা পজেটিভ আসে।



