বরগুনার তালতলীতে সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরাজী মো: ইউনুছ বিজয়ী হয়েছেন। তিনি আনারস মার্কায় স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

বুধবার (২৯ জুন) অনুষ্ঠিত এ নির্বাচনে ২ হাজার ১৫৭ ভোট পেয়ে বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রার্থী সুলতান ফরাজী পেয়েছেন ১ হাজার ৯৪৭ ভোট।

উল্লেখ্য, গত ১৫ জুন দেশের অন্যান্য স্থানের মতো এ উপজেলার পাঁচ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আনারস ও নৌকা মার্কার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের কারণে নির্বাচন কমিশন ১৩ জুন ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছিলেন।