শরীয়তপুরের গোসাইরহাটে এক অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও মালামাল পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও হাটুরিয়া বাজার বণিক সমিতি। বুধবার ভোররাতে উপজেলার হাটুরিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোসাইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো সঠিক তথ্য জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতার আশ^াস দিয়েছেন।
ক্ষতিগ্রস্তরা হলেন নজরুল ইসলাম, হাবিবুর রহমান বেপারী, আইয়াজ উদ্দিন মৃধা, মোজ্জাম্মেল চৌকিদার, সুবাস দাস, রসুল বেপারী, আলাউদ্দীন মাঝী, রফিকুল ইসলাম মাল ও আসাদুজ্জামান লিপটন বেপারী।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।



