বরগুনার দুই ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।
কাজিরাবাদে নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন মাহমুদ সুমন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ৪০০ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। আর সোনাকাটায় স্বতন্ত্র প্রার্থী : ইউনুচ ফরাজি বিজয়ী হয়েছেন। তিনি ২১০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
ভোট চলাকালে বকুলতলী কেন্দ্র থেকে নৌকার প্রার্থীর কর্মী বেতাগী সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল বাশার নামে একজনকে বহিরাগত হিসেবে আটক করেন দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আবুল বাসার স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের একজন এজেন্টকে মারধর করেন।
এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি সুহৃদ সালেহীন বলেন, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।



